রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে কমেন্টস করা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্ট কমেন্টস করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—তারাব পৌরসভার বরাব ছাপরা মসজিদ এলাকার আল ইসলামের ছেলে শহিদুল ইসলাম। তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাব পৌরসভার রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য হন। এ নিয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম বিরূপ মন্তব্য করেন। এরই জের ধরে রাত ১১টার দিকে সাকিবুল হাসান ও মাহিমের বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাত ২টার দিকে উভয়পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর লুটপাট চালায়। এসময় শহিদুল ইসলাম নামের এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৪ জন আহত হয়। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ফেসবুক পোস্টে কমেন্টস করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এক উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। দুপক্ষের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১০

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১১

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১২

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৮

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৯

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

২০
X