কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে বাড়ছে বিক্ষোভ, ২০০০ সেনা মোতায়েন

লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে ভয়াবহ আকার ধারণ করছে বিক্ষোভ। দেশটির লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত দুই হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (০৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ক্রমেই বিক্ষোভ বাড়ছে। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে শহরে শত শত মানুষ রাস্তায় নেমে এসেছেন। শুক্রবার থেকে এ বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার এ বিক্ষোভে গোটা শহর রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির লস অ্যাঞ্জেলসসহ ক্যালিফর্নিয়ার বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে মার্কিন অভিবাসন এবং শুল্ক দপ্তরের (আইসিই) কর্মকর্তারা অভিযান শুরু করেছেন। এ সময়ে ব্যাপক ধরপাকড় করা হয়েছে। শুক্রবার থেকে এখন পর্যন্তত অন্তত ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন অভিবাসীরা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলসের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে একটি নির্দেশিকায় স্বাক্ষর করেছেন। এতে দুই হাজার সেনা মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলসের গভর্নর গেভিন নিউসম জানান, ফেডারেল সরকার ক্যালিফর্নিয়ার ন্যাশনাল গার্ডদের সরিয়ে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকানিমূলক’। এর ফলে উত্তেজনা আরও বাড়বে। এটি ভুল পদক্ষেপ।

সমালোচনার পরও নিজের অবস্থানে অনড় ট্রাম্প। তিনি ক্যালিফোর্নিয়া প্রশাসনের সমালোচনা করে লেখেন, যদি ক্যালিফোর্নিয়ার গভর্নর লস অ্যাঞ্জেলেসের মেয়র নিজেদের কাজ না করতে পারেন তাহলে ফেডারেল সরকারকে হস্তক্ষেপ করতে হবে। তিনি বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ এবং ডাকাত’ বলে উল্লেখ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X