বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘তুমি চরমভাবে পরাজিত’ খামেনিকে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি । ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি । ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তবে তার এ হুঁশিয়ারিকে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি খামেনিকে উদ্দেশ্য করে বলেন, তুমি চরমভাবে পরাজিত হয়েছ।

শনিবার (২৮ জুন) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইসরায়েলের ১২ দিনের হামলা এবং যুক্তরাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির মারাত্মক ক্ষতি হয়েছে। কিন্তু খামেনির মন্তব্যের সঙ্গে বাস্তবতার সংঘাত সৃষ্টি করেছে। তিনি বলেন, খামেনির এই মন্তব্য ইরানের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতার জন্য অশোভন।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তপ্ত সতর্কবাণীকে উপহাস করেছেন। খামেনি যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর এবং তেহরানের দাবি যে তারা ইসরায়েলের সাথে ‘যুদ্ধে জয়ী হয়েছে’ তা নিয়ে ট্রাম্প মন্তব্য করেন।

ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলার সময় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্তৃত বিবৃতিতে বলেন, ১২ দিনের ইসরায়েলি হামলা এবং ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমাবর্ষণের পর খামেনির মন্তব্য বাস্তবতাকে অস্বীকার করে। এ হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খামেনির এই মন্তব্য ইরানের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতার জন্য অশোভনীয় বলেও উল্লেখ করেন ট্রাম্প।

খামেনির উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তুমি একজন গভীর বিশ্বাসী ব্যক্তি। তোমার দেশে তুমি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তোমাকে সত্য বলতে হবে। তুমি পুরোপুরি পরাজিত হয়েছ।

এর আগে যুদ্ধবিরতির পর দেওয়া প্রথম ভাষণে খামেনি বলেন, তেহরান কাতারে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করে আমেরিকার মুখে কঠিন চপোটাঘাত করেছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আরও হামলার বিরুদ্ধে সতর্ক করেন।

ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েল প্রথম দিকেই খামেনিকে হত্যার একটি পরিকল্পনা ওয়াশিংটনে পেশ করেছিল। কিন্তু তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি লেখেন, আমি জানতাম সে কোথায় লুকিয়ে ছিল, তবুও আমি এবং আমাদের সশস্ত্র বাহিনী তাকে হত্যা করিনি। আমি তাকে এক ভয়ানক ও লজ্জাজনক মৃত্যু থেকে বাঁচিয়েছি। তবে এজন্য খামেনিকে আমার ধন্যবাদ জানাতেও হবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X