কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৮:৩২ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

খামেনিকে ভয়ংকর মৃত্যু থেকে বাঁচালাম, তিনি ধন্যবাদটুকুও দেননি : ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে ভয়ংকর মৃত্যু থেকে বাঁচানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি খামেনিকে ভয়ংকর মৃত্যু থেকে বাঁচালাম, কিন্তু তিনি ধন্যবাদটুকুও দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ট্রাম্প দাবি করেছেন, তিনি খামেনির আশ্রয়স্থলের সঠিক অবস্থান জানতেন, কিন্তু ইসরায়েল বা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দেননি। তিনি বলেন, আমি তাকে একটি কুৎসিত ও অপমানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছি। এজন্য তাকে আমাকে ধন্যবাদ জানাতে হবে না, কিন্তু সত্য বলা উচিত।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের শেষ পর্যায়ে তিনি ইসরায়েলকে তেহরানের দিকে যাওয়া একটি বড় বিমান বহর ফিরিয়ে আনতে বাধ্য করেছেন। এটি যুদ্ধের সবচেয়ে বড় হামলা হতে পারত। এতে ব্যাপক ক্ষতি এবং অনেক ইরানির মৃত্যু হতো।

তিনি বলেন, তিনি ইরানের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করছিলেন, যা দেশটির দ্রুত ও পূর্ণ পুনরুদ্ধারের সুযোগ দিত। কিন্তু খামেনির ক্রুদ্ধ, বিদ্বেষপূর্ণ মন্তব্যের পর তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সব কাজ বন্ধ করে দিয়েছেন।

ট্রাম্প বলেন, ইরানকে বিশ্ব ব্যবস্থার মূলধারায় ফিরতে হবে, নইলে তাদের অবস্থা আরও খারাপ হবে। তারা সবসময় ক্রুদ্ধ, শত্রুভাবাপন্ন এবং অসুখী, আর এটি তাদের জন্য কী এনেছে? একটি ধ্বংসপ্রাপ্ত, বিস্ফোরিত দেশ, যার কোনো ভবিষ্যৎ নেই, একটি বিধ্বস্ত সামরিক বাহিনী, ভয়াবহ অর্থনীতি এবং চারপাশে মৃত্যু। তাদের কোনো আশা নেই এবং এটি আরও খারাপ হবে!

ট্রাম্প তার বিবৃতির শেষ অংশে বলেন, আমি চাই ইরানের নেতৃত্ব বুঝুক- ভিনেগার দিয়ে যতটা পাওয়া যায়, মধু দিয়ে তার চেয়ে অনেক বেশি পাওয়া সম্ভব। শান্তিই উত্তম পথ!

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X