কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৪৫ মিনিটে ২৬ ফুট বাড়ল গুয়াদালুপে নদীর পানি, টেক্সাসে বহু প্রাণহানি

দুর্গত এলাকায় উদ্ধারকারী দল। ছবি : সংগৃহীত
দুর্গত এলাকায় উদ্ধারকারী দল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য আকস্মিক বন্যার কবলে। শুক্রবার (৪ জুলাই) হঠাৎ তা মারাত্মক রূপধারণ করে। এ দিন বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, ভারি বৃষ্টির কারণে টেক্সাসে বিপর্যয় দেখা দিয়েছে। গুয়াদালুপে নদীর পানি ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়েছে। শুক্রবার রাত পর্যন্ত জরুরি বিভাগের কর্মীরা ২৩৭ জনকে উদ্ধার বা সরিয়ে নিয়ে গেছেন। তাদের মধ্যে ১৬৭ জনকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকের নিখোঁজ থাকার খবর আসছে। বিশেষ করে গুয়াদালুপের তীরে অবস্থিত মেয়েদের খ্রিস্টান গ্রীষ্মকালীন একটি শিবির ভেসে গেছে। সেখানকার ২৩ থেকে ২৫ জন নিখোঁজ বলে তালিকাভুক্ত রয়েছেন। তাদের উদ্ধারে জরুরি সহায়তাকর্মীরা চেষ্টা করছেন।

অঞ্চলটিতে অতিরিক্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়ে প্যাট্রিক সতর্ক করে বলেন, আকস্মিক বন্যা নতুন এলাকা গ্রাস করতে পারে। এ হুমকি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সান আন্তোনিও থেকে ওয়াকো পর্যন্ত বিস্তৃত হতে পারে।

এদিকে গভর্নর অ্যাবট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কের-সহ আরও কয়েকটি কাউন্টিতে জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য একটি দুর্যোগ আদেশে স্বাক্ষর করেছেন। তিনি জানান, দুর্গতদের উদ্ধার করা তাদের প্রথম অগ্রাধিকার।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X