কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০১:৫২ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ কর্মকর্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে তিনজন কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) সকালে স্থানীয় সময় সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এখানে শেরিফ বিভাগের বোমা নিষ্ক্রিয় ইউনিটসহ বিভিন্ন বিশেষ বাহিনী প্রশিক্ষণ পেয়ে থাকে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানান, নিহত তিন কর্মকর্তা সবাই ১৯-৩৩ বছরের অভিজ্ঞ ছিলেন এবং বোমা ও বিস্ফোরক বিভাগে কাজ করতেন। এই ঘটনায় কেউ আহত হয়নি। বিস্ফোরণটিকে ‘একটি বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেছেন তিনি। নিহতদের নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের পরিবারকে আগে জানানো হবে।

ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে ধারণা করা হচ্ছে, কর্মকর্তারা একটি পুরনো গ্রেনেড নিষ্ক্রিয় করার সময় এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং এফবিআইসহ ফেডারেল সংস্থাগুলো তদন্তে সহায়তা করছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং রাজ্য থেকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১০

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১২

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৩

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৪

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৫

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৭

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৮

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

২০
X