কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গুলি, হতাহত ৫

গুলি চালানোর পর বার্মিংহাম হাসপাতালে আলাবামা বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশের গাড়ি। ছবি : সংগৃহীত
গুলি চালানোর পর বার্মিংহাম হাসপাতালে আলাবামা বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশের গাড়ি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বার্মিংহামের একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিনভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।

উত্তর আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামার একটি নাইটক্লাবে স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে গোলাগুলির জেরে হতাহতের এই ঘটনা ঘটে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সেই ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি চালানো হয়। নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে ওই হামলা হয়।

সিএনএন অনুমোদিত সংবাদমাধ্যম ডব্লিউভিটিএম অনুসারে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে আলাবামার বার্মিংহামের একটি নাইটক্লাবে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে। বার্মিংহাম হাসপাতালের মুখপাত্রের মতে, সোমবার গভীর রাত সোয়া ২টার দিকে আগের এক গোলাগুলির ঘটনায় আহতদের বহনকারী গাড়ি জরুরি বিভাগে পৌঁছালে ফের গোলাগুলির ঘটনা ঘটে।

ওই মুখপাত্র বলেছেন, ‘গুলি চালানোর পর হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা দিনে দিনে আরও সাধারণ বিষয় হয়ে উঠছে এবং মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ যুক্তরাষ্ট্রে একটি ক্রমবর্ধমান উদ্বেগজনক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

এর আগে গত আগস্ট মাসের শেষের দিকে ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই হামলায় পাঁচজন নিহত হন এবং আহত হন আরও ৬ জন। এ ছাড়া গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড শহরের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় ৯ জন আহত হন।

তারও আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও দুজন।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সর্বশেষ এই হামলার মতো প্রায় সব সহিংসতার ঘটনায়ই প্রাণহানির মতো ঘটনা ঘটে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X