কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্যান্ডউইচ ছুড়ে মারায় সরকারি আইনজীবী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার ঘটনায় এক সরকারি আইনজীবী গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাড়া ফেলেছে। খবর বিবিসির।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি শন চার্লস ডান। তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের (ডিওজে) ক্রিমিনাল ডিভিশনের একটি অফিসে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার ভিডিও প্রকাশের পরই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ডানের বিরুদ্ধে গুরুতর আক্রমণের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ ও প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ডান রোববার এক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারেন। ভিডিওতে দেখা গেছে, তিনি এজেন্টদের উদ্দেশ্যে গালি দিচ্ছেন এবং বলেন, তোমরা এখানে কেন? আমি চাই না তোমরা আমার শহরে থাক। এরপর তিনি রাস্তাটি পেরিয়ে স্যান্ডউইচ ছুড়ে মারেন এবং পালিয়ে যান। গ্রেপ্তারের পর ডান পুলিশের কাছে স্বীকার করেছেন, আমি করেছি। আমি স্যান্ডউইচ ছুড়ে দিয়েছি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি জানলাম যে অভিযুক্ত ব্যক্তি ডিপার্টমেন্ট অফ জাস্টিসে কাজ করতেন, কিন্তু এখন আর নয়। তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং গুরুতর আক্রমণের অভিযোগে চার্জ করা হয়েছে।

ডান ডিওজের আন্তর্জাতিক বিভাগের ট্রায়াল অ্যাটর্নি হিসেবে কাজ করছিলেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস অ্যাটর্নি জেনিন পিরোও ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি এটা মজার মনে করেছিলেন, কিন্তু এখন বিষয়টি মোটেই মজার নয়। তাকে আক্রমণের অভিযোগে চার্জ করা হয়েছে।

অস্বাভাবিক এ ঘটনার কারণে অনলাইনে নানা রকম মজা ও জোকস ছড়িয়ে পড়েছে।

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১০

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১১

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১২

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৩

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৪

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৫

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৬

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৭

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৮

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৯

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

২০
X