কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কাঁপছে কক্সবাজার

কক্সবাজারে শীত। ছবি : কালবেলা
কক্সবাজারে শীত। ছবি : কালবেলা

পর্যটন জেলা কক্সবাজারে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কক্সবাজারে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

একইসঙ্গে সকাল থেকে জেলার ওপর দিয়ে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে উপকূলীয় এলাকাজুড়ে শীতল আবহাওয়া বিরাজ করছে এবং সাধারণ মানুষ প্রচণ্ড ঠান্ডা অনুভব করছেন।

অন্যদিকে কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ ও পার্বত্য জেলা বান্দরবানে সোমবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, যা দেশের উত্তরাঞ্চলের অনেক জেলার চেয়েও কম ছিল। এদিন টেকনাফে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বান্দরবানে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। ঠান্ডা বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা আরও কম মনে হচ্ছে।

তিনি আরও জানান, উত্তর-পশ্চিম দিক থেকে শীতল ও শুষ্ক বাতাস প্রবাহিত হওয়ায় উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে তাপমাত্রা দ্রুত কমে গেছে। আগামী কয়েকদিন ভোর ও রাতের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এদিকে হঠাৎ শীত বেড়ে যাওয়ায় কক্সবাজার, টেকনাফ ও পার্বত্য বান্দরবানের নিম্নআয়ের মানুষ, জেলে ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। ভোর ও গভীর রাতে শীতের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X