কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রস্তুতিতে যোগ দিল আরেক দেশ

পুতিন, শি ও উখনাগিন খুরেলসুখ। ছবি : সংগৃহীত
পুতিন, শি ও উখনাগিন খুরেলসুখ। ছবি : সংগৃহীত

চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রস্তুতিতে যোগ দিয়েছে মঙ্গোলিয়া। প্রথমবারের মতো তিন দেশ যৌথ সীমান্ত প্রতিরক্ষা মহড়ায় অংশ নিয়েছে। মঙ্গলবার চীনের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

জানা গেছে, দুদিনব্যাপী মহড়ার সময় চীনের ভূখণ্ডে একটি যৌথ কমান্ড পোস্ট স্থাপন করা হয়। সেখান থেকে মহড়া সমন্বয় করা হয়। এ সময় তিন দেশের সেনাবাহিনী তাদের অস্ত্রের সক্ষমতা প্রদর্শন করে। এ ছাড়া যুদ্ধের সময় যৌথ অভিযান সমন্বয়, বড় ধরনের আক্রমণ ও সীমান্ত রক্ষায় যৌথ টহলের অনুশীলন করা হয়। কৌশলগত যৌথ সক্ষমতাও যাচাই করে তিন দেশ।

‘বর্ডার ডিফেন্স কো-অপারেশন-২০২৫’ নামের এ মহড়ার বিষয়টি চীনের পিপলস লিবারেশন আর্মি তাদের অফিসিয়াল উইবো অ্যাকাউন্টে জানায়। তবে তারা সীমান্ত এলাকাটি অজ্ঞাত রাখে।

চীনের সেনাবাহিনী আরও জানায়, যার ভূখণ্ড, তার নেতৃত্ব; বহুপক্ষীয় পরামর্শ এবং সমান্তরাল কমান্ড নীতির ভিত্তিতে’ এ মহড়া পরিচালিত হয়। নিজেদের ভুল-ত্রুটি সংশোধন এবং পারস্পরিক জ্ঞানের বিনিময়ের মাধ্যমে তারা যুদ্ধ পরিচালনায় আরও সক্ষম হয়ে উঠেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X