কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শুধু কথা নয়, পদক্ষেপ নিতে হবে ইরানকে : যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে কায়রোতে হওয়া চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, শুধু কথায় নয়—প্রকৃত পদক্ষেপেই আসল বিষয় প্রমাণিত হবে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আল হাদাথকে বলেন, আমরা ইরানের কাছ থেকে কাজ দেখতে চাই, শুধু প্রতিশ্রুতি নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে এবং সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। এর আগে পর্যন্ত ওয়াশিংটন ইরানকে দায়বদ্ধ করতে থাকবে।

এদিকে ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ২০১৫ সালের পারমাণবিক চুক্তির ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার আওতায় জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহারের চাপ বাড়িয়েছে। তারা জানিয়েছে, নিষেধাজ্ঞা স্থগিতের শর্ত হবে ইরানের আইএইএ-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা, যা নতুন পরিদর্শন পুনরায় শুরু করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অচলাবস্থা রয়ে গেছে। ইরান এখনও ৬০ শতাংশ সমৃদ্ধ করা ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়ামের মজুত ধরে রেখেছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে অত্যন্ত সূক্ষ্ম ও জটিল পর্যায়ে নিয়ে গেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X