ম. রাশেদুল হাসান খান
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ম. রাশেদুল হাসান খানের কবিতা ‘শবযাত্রার সহগামী’

প্রতীকী ছবি : এইআই
প্রতীকী ছবি : এইআই

ক্রমশ: দিন প্রদিপের আলো নিস্প্রভ, নিভু, নিভু,

কে আমি? কোথায় আমার অবস্থান? জানিয়ে দাও হে প্রভু।

চলতে, চলতে একদিন থেমে যেতে হবে সকলের,

বিভেদ, হিংসা ও বিদ্বেষ ভুলে এই চরাচরের মায়া ও আবেশের।

হে প্রভু দাও আমায়, আমার আত্ম ঠিকানার পরিচয়,

যে পরিচয়ে এসেছি এই ধরায়, মানুষের কাছে মাথা নোয়াবার নয়।

ফিরে যেতে হবে সকলেরই, কি রেখে যাবো? শুধুই কি আগমন-প্রস্থান?

কি উদ্দেশ্যে আগমন? রইল বাকী কি? কেবল দেহাবসান।

হে দয়াময়, দাও আমায় দর্শন, বেঁচে থাকার অবলম্বন,

করুনা চাইনে, চাই আত্মার সাথে সর্ম্পক অন্তঃগোপন।

বেলাশেষে সকলেরই প্রস্থান হবে ঢিমে, গোধূলীতে,

হে দয়াল, প্রস্তুত থাকি যেন শেষ প্রশ্ন-উত্তরে কিংবা হিসাবের সমাধানে।

আজকে হয়তো আমি ধীর কদমে কারও শবযাত্রার সহযাত্রী.

কাল হবে কি? তুমি! আমার শবযাত্রার সহগামী।

[কবি ম. রাশেদুল হাসান খান জগন্নাথ বিশ্বদ্যিালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্যাংকিং ও ইন্স্যুরেন্স’ বিষয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘তথ্যপ্রযুক্তি’ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। কবি পেশাগত জীবনে একজন ব্যাংকার; বর্তমানে তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।]

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X