বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয়নি : আখতার

গাজীপুরে শ্রমিক সমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা
গাজীপুরে শ্রমিক সমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকের কথা, সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা সংবিধানে সুস্পষ্ট করতে হবে। বাংলাদেশের যে সংবিধান, সে সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয়নি। এ সংবিধান মানুষকে মুক্তি দিতে পারেনি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হলে, শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে হবে। শ্রমিকেরা তাদের অধিকার থেকে বঞ্চিত। নীতি নির্ধারন ও পলিসি গ্রহণের সময় শ্রমিকের কথা মনে হয় না। শ্রমিকের ন্যায্যতা নিশ্চিত করতে হবে। শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না। শ্রমিকদের মানুষ মনে করা হয় না।

তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থানের পরও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়নি। শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়নি। অতি দ্রুত শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিন্তু সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়নি।

আখতার বলেন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, অবশ্যই শ্রমিক-জনতার অধিকারের কথা থাকবে এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নতুন সংবিধানই আমাদের রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে।

এনসিপি শ্রমিক উইংয়ের উদ্যোগে সমাবেশে আরও বক্তব্য দেন- সংগঠনের মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক রিয়াজ মোর্শেদ, সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, আজাদ খান ভাসানীসহ সংগঠনের অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X