কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে : মহিউদ্দিন রাব্বানী

শুলিয়া বাজার বড় মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস আশুলিয়া ইউনিয়ন আয়োজিত এক অধিবেশনে কথা বলেন মাওলানা মহিউদ্দিন রাব্বানী। ছবি : কালবেলা
শুলিয়া বাজার বড় মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস আশুলিয়া ইউনিয়ন আয়োজিত এক অধিবেশনে কথা বলেন মাওলানা মহিউদ্দিন রাব্বানী। ছবি : কালবেলা

ঘুনে ধরা শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে বাংলাদেশে খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন রাব্বানী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ আসর থেকে আশুলিয়া বাজার বড় মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস আশুলিয়া ইউনিয়ন আয়োজিত দাওয়াতি মজলিস ও মজলিসের শুরার অধিবেশনে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ৫৪ বছরে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী বাংলাদেশকে লুটপাট করেছে, মাদক ব্যবসা করেছে ও জনগণের জীবনকে দূর্বিষহ করে তুলেছে। তারা তরুণ সমাজকে লাঠিয়াল বানিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সুতরাং এই দুর্নীতিবাজ শাসক গোষ্ঠীকে হটিয়ে ঘুনে ধরা সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে খেলাফত রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে।

আশুলিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান আজমীর সভাপতিত্বে ও জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি নাজমুল ইসলাম শাকিলের সঞ্চালনায় উক্ত মজলিসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন কাসেম, মুফতি সুলতান মাহমুদ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার কাওসার হুসাইন, আশুলিয়া থানার সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসাইন, থানা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সাদেক হুসাইন, আশুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা কবির হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X