ফেনী প্রতবনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়ার জন্য আমরা গর্বিত : মিন্টু

ফেনীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
ফেনীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ফেনীর সন্তান হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার জন্যই আমরা ফেনীবাসী গর্ববোধ করি। বেগম খালেদা জিয়ার জন্যই ফেনী কিন্তু অনেক এগিয়ে গিয়েছিল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর শিল্পকলা একাডেমিতে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিন্টু বলেন, শিক্ষা জীবন অনেক গুরুত্বপূর্ণ। এ সময়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এখন সমাজ পরিবর্তন হচ্ছে, এর সঙ্গে চিন্তাধারার পরিবর্তন হচ্ছে। এ ক্ষেত্রে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাবা-মাকে দায়িত্ব পালন করতে হবে। সমাজের সবাই মিলে সামাজিক পরিবর্তন আনতে হবে। সামাজিক সব বৈষম্য দূর করে মেধার বিকাশ ঘটাতে হবে।

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে ও আবৃত্তিকার আশ্রাফুল হক আরমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক জাকির আবু জাফর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফেনীর সময় সম্পাদক ও আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, আমার কাগজ পত্রিকার সম্পাদক ফজলুল হক ভূঞা রানা, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আব্দুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X