কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয়কে গলা কেটে হত্যা, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের 

চন্দ্র নাগামাল্লাইয়া ও ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত
চন্দ্র নাগামাল্লাইয়া ও ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

টেক্সাসের ডালাসে গত সপ্তাহে এক অবৈধ কিউবান অভিবাসীর হাতে নৃশংসভাবে খুন হন এক ভারতীয়। এ ঘটনায় এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করে বিচারের মুখোমুখি করা হবে। পাশাপাশি ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আবারও নিরাপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ জন্য তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করবেন না। খবর এনডিটিভি

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘চন্দ্র নাগামাল্লাইয়ার খুনের ভয়াবহ খবর আমি শুনেছি। ডালাসে তিনি এক জন সম্মানিত ব্যক্তি ছিলেন। স্ত্রী এবং সন্তানের সামনে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কাজটা করেছেন এক অবৈধ অভিবাসী, যিনি কিউবা থেকে এখানে এসেছিলেন। কখনও তার এখানে ঢুকতে পারার কথা ছিল না। এর আগেও এই লোকটি শিশু নিগ্রহ, গাড়ি চুরির মতো অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। জো বাইডেনের অপদার্থ সরকার তাকে আটকে রাখতে পারেনি। কিউবাও একে চায় না।’

চন্দ্র নাগামাল্লাইয়াকে খুনের অভিযোগে ৩৭ বছরের ইয়োরডানিস কোবোস-মার্টিনেজকে গ্রেপ্তার করা হয়েছে। নাগামাল্লাইয়া ডালাসে একটি ছোট হোটেল চালাতেন। মার্টিনেজ় সেখানে কাজ করতেন। গত ১০ সেপ্টেম্বর তাদের মধ্যে ওয়াশিং মেশিন ব্যবহার নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরেই চন্দ্রকে শিরশ্ছেদ করে খুন করে সে।

গত সপ্তাহে ঘটা ওই ঘটনার দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। এতে দেখা গেছে, হোটেল ম্যানেজার নাগামাল্লাইয়াকে তার স্ত্রী ও ১৮ বছর বয়সী ছেলের সামনে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। কিউবার অবৈধ অভিবাসী মার্টিনেজের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ ছিল এবং কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পায়।

এ ঘটনার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর (ডিএইচএস) জানায়, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কিউবার ওই অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

১০

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১১

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১২

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১৩

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১৪

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৫

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৬

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৭

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৮

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৯

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

২০
X