কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

আজ ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের প্রমাণ দেবে নাসা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এ নিয়ে আলোচনা আর বিতর্কের কোনো শেষ নেই। তবে এখনও বিষয়টি নিয়ে পাকা কোনো প্রমাণ নেই। এ বিতর্কের মধ্যে ভিনগ্রহের প্রাণীদের চালানো নভোযান বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) নিয়ে গল্প আর সংশয়ের শেষ নেই।

বৃহস্পতিবার এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, আজ ভিনগ্রহে প্রাণীর অস্তিত্ব নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ গবেষণায় ভিনগ্রহে প্রাণীর অস্তিত্ব প্রমাণ হতে পারে।

নাসা জানিয়েছে, গতবছর তারা আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা (ইউএপি) বা অজ্ঞাত অস্বাভাবিক ঘটনাসংক্রান্ত বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে গবেষণা করেছে। এ গবেষণার সময়ে ইউএফওর পরিবর্তে ইউএপি লেখার প্রচলন শুরু হয়। এটি মানুষের কাছে আগ্রহের বিষয় হলেও বিজ্ঞানীদের কাছে কেবলই ব্রাত্য বিষয়।

এএফপি জানিয়েছে, প্রাণীর অস্তিত্ব নিয়ে এ গবেষণায় অংশ নিয়েছেন ১৬ জন গবেষক। তারা চলতি বছরের মে মাসে প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে। তবে সেখানে প্রাপ্ত তথ্য সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট নয় বলে জানানো হয়। এজন্য তারা আরও উচ্চমানের তথ্য সংগ্রহের কথা জানান।

বিশ্লেষকরা বলছেন, আজকের প্রকাশিতব্য প্রতিবেদন থেকে বিশেষ কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এরপর হয়তো নাসা প্রাণীর অস্তিত্ব প্রমাণের বদলে নতুন করে ইউএপির অনুসন্ধানে আরেকটি অভিযান শুরু করতে পারে।

সংবাদমাধ্যম জানিয়েছে, নাসার বিভিন্ন নভোযান ও রোভার সৌরজগতের অন্যান্য অংশে প্রাণের অস্তিত্ব খোঁজার কাজে ব্যবহার হয়। জ্যোতির্বিজ্ঞানীরা দূর-দূরান্তের গ্রহে বুদ্ধিদীপ্ত সভ্যতার নিদর্শন খোঁজার চেষ্টা করলেও ঐতিহাসিকভাবে, পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীর উপস্থিতি নিয়ে ‘গুজব’ ভুল প্রমাণ করার পেছনেই এই সংস্থাটি অনেক কাঠখড় পুড়িয়েছে। মে মাসে সংস্থাটির বিজ্ঞানীরা জানান, তারা ২৭ বছরে বর্ণিত ৮০০টি ‘ঘটনা’ নিয়ে কাজ করেছেন। যার মধ্যে ২ থেকে ৫ শতাংশকে তারা ‘অস্বাভাবিক’ বা অনিয়মিত বলে অভিহিত করেন।

সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সরকার ইউএপিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। তাদের ধারণা এসবের সাথে বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রমের সংযোগ রয়েছে। অর্থাৎ, এমনও হতে পারে যে মানুষ যেগুলোকে ভিনগ্রহের প্রাণীর কাজ ভাবছে, সেগুলো হয়তো চীন বা উত্তর কোরিয়ার মতো বৈরী রাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১০

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১১

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১২

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৩

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৪

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৫

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৬

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৭

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৯

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

২০
X