কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশ বেড়েছে।

রাশিয়ার প্রধান তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলকে নিশানা করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।

ইউক্রেন যুদ্ধ অবসানে ‘শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানানোয়’ বুধবার (২২ অক্টোবর) এমন সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ব্রেন্ট ক্রুড ফিউচারের প্রতি ব্যারেলের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ৬৫ দশমিক ৯৮ ডলার। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিইটিআই) ক্রুড ফিউচারের প্রতি ব্যারেলের দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৬১ দশমিক ৮১ ডলার।

সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে চীন ও ভারতের মতো রুশ তেলের বড় ক্রেতাদের বিকল্প সরবরাহকারী খোঁজতে হবে। এটি না হলে তারা পশ্চিমা ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন হতে পারে।’

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেনে, রাশিয়ার প্রধান অর্থকরী জ্বালানি খাতকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেয়া হয়েছে। উদ্দেশ্য হলো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ক্রেমলিনের রাজস্ব সংগ্রহের সক্ষমতা হ্রাস করা।

একই সঙ্গে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন স্কট বেসেন্ট। বলেছেন, ‘এখনই হত্যাকাণ্ড বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।’ তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরেকটি যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় আরও পদক্ষেপ নিতে প্রস্তুত।’

গত সপ্তাহে যুক্তরাজ্য রোসনেফট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে। এর মধ্যে রাশিয়া থেকে এলএনজি আমদানি নিষিদ্ধও অন্তর্ভুক্ত আছে।

সূত্র: রয়টার্স

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১০

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১১

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১২

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৩

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৪

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৬

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৭

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৮

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৯

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

২০
X