কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:২৮ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন নিয়ে কঠোর হুঁশিয়ারি গুতেরেসের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব এখনো তাপমাত্রা বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। খবর শাফাক নিউজের।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ৩০) আগে বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, দশকের পর দশক দেরি আর অস্বীকারের কারণে আমরা এখন বিপজ্জনক সীমা পেরিয়ে গেছি। এটি নৈতিক ব্যর্থতা ও প্রাণঘাতী অবহেলা।

তিনি আরও সতর্ক করে বলেন, আমরা এখন দুটি পথের সামনে। নেতৃত্ব দিতে পারি, অথবা ধ্বংসের পথে চলে যেতে পারি।

গুতেরেস জানান, বিশ্বের লক্ষ্য ছিল তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা; কিন্তু তা সম্ভব হয়নি। এর ফলে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি আরও বেড়েছে।

এদিকে, জলবায়ু পরিবর্তনের বড় ক্ষতিগ্রস্ত দেশ ইরাক প্রথমবারের মতো জাতিসংঘে তার বিয়েনিয়াল ট্রান্সপারেন্সি রিপোর্ট (বিটিআর) জমা দিয়েছে।

ইরাকের পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব জাসিম আল-ফালাহি জানান, গত ৫০ বছরে ইরাকের গড় তাপমাত্রা বিশ্বের গড়ের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি বেশি বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এই উষ্ণতা কৃষি, পানি ও মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। জলবায়ু মোকাবিলায় এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X