কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

হামলা নাকি নিষেধাজ্ঞা, ভেনেজুয়েলার বিরুদ্ধে কোন পথে যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউজ। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউজ। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান না চালিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তত আগামী দুই মাস ভেনেজুয়েলার তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সামরিক বিকল্প এখনো পুরোপুরি বাদ দেওয়া হয়নি। তবে হোয়াইট হাউস বর্তমানে ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে।

ওই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।

ভেনেজুয়েলার অর্থনীতির প্রধান ভরসা তেল রপ্তানি। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটি তেল বিক্রি করতে গিয়ে বড় ছাড় দিতে হচ্ছে এবং জটিল পথে রপ্তানি করতে হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত বলে দাবি করা ‘শ্যাডো ফ্লিট’-এর কয়েকটি তেল ট্যাংকার জব্দ করেছে এবং নতুন করে কিছু জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে।

এর জবাবে ভেনেজুয়েলার পার্লামেন্ট একটি আইন পাস করেছে, যেখানে তেল পরিবহনে ‘অবরোধ ও জলদস্যুতা’কে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে অবৈধ এবং দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X