ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ভালুকায় শিশুদের টিকা দিতে এসে ফিরে যাচ্ছেন মায়েরা

শিশুকে টিকা দিতে এসে ফিরে যাচ্ছেন এক মা। ছবি : কালবেলা
শিশুকে টিকা দিতে এসে ফিরে যাচ্ছেন এক মা। ছবি : কালবেলা

স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতিতে থাকায় ময়মনসিংহের ভালুকায় ব্যাহত হচ্ছে শিশু ও গর্ভবতী মায়েদের টিকা দান কার্যক্রম। সপ্তাহের নির্ধারিত দিনে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও গর্ভবতী মাকে নিয়ে টিকা দিতে এসে ফিরে যাচ্ছেন শতাধিক অভিভাবক। এতে, ভোগান্তিসহ অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, টিকা দান কেন্দ্রটি তালা বদ্ধ। সপ্তাহের নির্ধারিত দিনে শিশুদের টিকা দিতে এসে ফিরে যাচ্ছেন মায়েরা এবং গর্ভবী মাকে টিকা দিতে এসে ফিরে যাচ্ছেন তাদের অভিভাবকরা।

ওই সময় শিশুকে টিকা দিতে না পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে চলে যাচ্ছিলেন উপজেলার মেদুয়ারী ইউনিয়নের রামপুর গ্রামের নাহিদ হোসেনের স্ত্রী বিথি আক্তার। ওই সময় কথা হলে বিথি আক্তার জানান, তার কন্যা শিশু আফিদা আক্তারকে টিকা দেওয়ার জন্যে হাসপাতালে এসেছিলেন। কিন্তু এসে দেখেন টিকা দেওয়া হচ্ছে না।

তিনি জানান, মাকে সাথে নিয়ে বাড়ি থেকে হাসপাতালে আসতে যেতে তার তিন শত টাকা খরচ হয়েছে। টিকা দিতে না পারায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মেয়েকে তো টিকা দিতেই হবে। এজন্য, আবারো তাকে আসতে হবে। একই কথা জানালেন ভালুকা সরকারি কলেজ এলাকায় শিশুকে টিকা দিতে আসা শারমিন আক্তারসহ কয়েকজন।

উপজেলার বান্দিয়া গ্রামের মো. কাজিম উদ্দিন জানান, তার গর্ভবতী মেয়েকে এক মাস আগে টিাকার প্রথম ডোজ দেওয়া হয়েছিলো। দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার সময় হয়েছে। মেয়েকে নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন টিকা দেওয়ানোর জন্য। হাসপাতালে এসে দেখেন টিকা দেওয়ার কেন্দ্রটি তালাবন্ধ। এখানে কেউ নেই। টিকাদান কেন্দ্রটি কি কারণে বন্ধ এবং আবার কবে খোলা হবে, মেয়েকে তিনি কবে টিকা দেওয়াতে পারবেন, তাও তিনি জানতে পারেন নি। বাড়ি থেকে আসতে যেতে তার তিন শতাধিক টাকা খরচের পাশাপাশি যথেষ্ট সময়ও নষ্ট হয়েছে তার।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার নির্ধারিত দিনে গড়ে ৭০-৮০ জন অভিবাবক তাদের শিশু ও গর্ভবতী নারীকে টিকা দেওয়ার জন্যে আসেন। তাছাড়া, উপজেলার বিভিন্ন এলাকায় ২৬৪টি টিকা কেন্দ্রে প্রতিমাসের নির্ধারিত দিনে একদিন করে প্রায় ৮০০ শিশু ও গর্ভবতী নারীকে টিকা দেওয়া হয়। কিন্তু উপজেলার স্বাস্থ্য সহকারীরা তাদের ৬ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে থাকায় গত মাসের ২৯ তারিখ থেকে বন্ধ রয়েছে টিকাদান কার্যক্রম।

এ বিষয়ে কথা হলে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত একাধিক স্বাস্থ্য সহকারী বলেন, ‘ছয় দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আন্দোলনে আছি এবং কর্মস্থলে উপস্থিত হয়ে কর্মবিরতিতে আছি। দাবি মেনে নিলেই কাজ শুরু করা হবে।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম জানান, স্বাস্থ্য সহকারীদের দাবি মানা না মানার বিষয়টি সরকারের। তিনি মানুষের ভোগান্তির দিক বিবেচনায় স্বাস্ব্য সহকারীদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X