কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের কাছে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের ৩০টি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জামও থাকবে।

গাজায় বর্তমানে একটি নাজুক যুদ্ধবিরতি চলছে।

শুক্রবার বার্তা সংস্থা এএফপি জানায়, এই বিক্রি ইসরায়েলের জন্য মোট ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের নতুন অস্ত্র প্যাকেজের অংশ। এ প্যাকেজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ় সমর্থন দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে আত্মরক্ষার জন্য শক্তিশালী ও প্রস্তুত রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত।

এই প্যাকেজের আওতায় আরও ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের হালকা কৌশলগত সামরিক যানবাহন বিক্রি করা হবে।

যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠায়। এর বেশিরভাগই বিক্রির পরিবর্তে সহায়তা হিসেবে দেওয়া হয়।

এএফপির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২২১ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এর পর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজা উপত্যকায় অন্তত ৭১ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X