কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৮:১৬ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না : ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না : ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকে ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না। যুক্তরাষ্ট্র আগের মতো এক চীন রীতির সঙ্গেই আছে বলে জানান তিনি।

সিএনএন জানায়, দুই দিনের চীন সফরের শেষ দিনে সোমবার (১৯ জুন) চীনের ‘গ্রেট হল অব পিপলে’ চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন ব্লিঙ্কেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চীন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেবে না বলে আশ্বাস দেন ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্র ছাড়াও অন্য দেশগুলোকে চীন এমনটাই জানিয়েছে। ব্লিঙ্কেন বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ নীতি।’

এ ছাড়া ব্লিঙ্কেন আরও জানান, উত্তর কোরিয়া ও চীনের ভালো সম্পর্ককে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর চীনাদের প্রভাব ব্যবহার করার কথা বলেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই উত্তর কোরিয়া রকেটের ফুলঝুরি চালিয়েছে। এ ছাড়া বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতেও অস্বীকৃতি জানায় দেশটি।

ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের এই সম্পর্কের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই। এমন অনেক বিষয় আছে যেগুলোতে আমরা গভীরভাবে দ্বিমত পোষণ করি। কিন্তু আমাদের দুই দেশের দায়িত্ব হবে নিজেদের স্বার্থে এবং পৃথিবীর স্বার্থে নতুন পথ খুঁজে পাওয়া।’

এ ছাড়া শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন ২০১৬ সালে তাইওয়ান প্রণালিতে চীনের উসকানিমূলক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর আগে রোববার বেইজিংয়ে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এবং পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১০

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১১

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১২

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৩

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৪

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৫

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৬

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৭

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

১৯

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

২০
X