কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত ম্যাগনিটস্কি স্যাংশন কী, এর আওতায় কারা পড়বে?

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে র‌্যাব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার রেশ না কাটতেই বাংলাদেশে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন দেওয়ার দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এক সংসদ সদস্য (এমপি)।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এমপি আবিগালি বয়েড বাংলাদেশে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন দেওয়ার দাবি জানান। তিনি অস্ট্রেলিয়ান গ্রিনস দলের একজন এমপি। তার এমন দাবির পর দেশে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে।

ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন কী?

মানবাধিকার লঙ্ঘন বা বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন দিয়ে থাকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এরই মধ্যে রাশিয়া, চীন ও ইরানের কর্মকর্তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

মূলত, ২০০৯ সালে রাশিয়ায় কারাগারে নির্যাতনের শিকার হয়ে সের্গেই ম্যাগনিটস্কির নামে এক রুশ ট্যাক্স আইনজীবীর মৃত্যুর পর ২০১২ সালে ম্যাগনিটস্কি আইন পাস করে যুক্তরাষ্ট্র। এ আইনের আওতায় মানবাধিকার লঙ্ঘন বা বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে থাকে মার্কিন প্রশাসন। এ নিষেধাজ্ঞায় পড়লে ওই ব্যক্তির সম্পদ জব্দ করা হবে এবং তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। যুত্তরাষ্ট্রের পর কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো বেশ কয়েকটি দেশ একই ধরনের আইন পাস করে। অস্ট্রেলিয়ায় এই আইন পাস না হলেও একই ধরনের ব্যবস্থা নিয়ে থাকে ক্যানবেরা।

কে এই সের্গেই ম্যাগনিটস্কি?

সের্গেই ম্যাগনিটস্কি রাশিয়ার একজন ট্যাক্স আইনজীবী। ২০০৭ সালে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর কর্মকর্তাদের ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের দুর্নীতি ফাঁস করে দেন তিনি। কিন্তু ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন তার বিরুদ্ধে ২০০৮ সালে কর ফাঁকির অভিযোগে এনে কারাগারে পাঠান। এরপর ২০০৯ সালে তিনি কারাগারেই মারা যান। এ ঘটনার পরপরই তাকে নির্যাতনের সঙ্গে জড়িত রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০১২ সালে ম্যাগনিটস্কি আইন পাস করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১০

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১১

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১২

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১৩

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১৬

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১৭

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১৮

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৯

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

২০
X