রাজু আহমেদ
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

খারাপ প্রস্তাব তো এখনো পাই : বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

নারীদের সামাজিক অবস্থান এবং তাদের প্রতিনিয়ত মুখোমুখি হতে থাকা ‘খারাপ প্রস্তাব’, ধর্ষণ ও অন্যান্য ইস্যু নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন এ বিষয়ে নিয়মিত সোচ্চার হতে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে।

সম্প্রতি ‘কালবেলা’ ডিজিটালের তারাবেলা অনুষ্ঠানে তিনি সমাজের এই অন্ধকার দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন, যা নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাঁধন শুধু বিনোদন জগৎ নয়, বরং সমাজের প্রতিটি স্তরেই মন্দ মানুষের আনাগোনা এবং নারীদের প্রতি তাদের নেতিবাচক আচরণের বিষয়টি তুলে ধরেছেন।

বাঁধন অকপটে স্বীকার করেছেন, তিনি এখনো নিয়মিত এমন ‘খারাপ প্রস্তাব’ পেয়ে থাকেন। তার মতে, এটি শুধু মিডিয়ার মানুষদের সঙ্গেই ঘটে না, বরং আশপাশের সাধারণ মানুষের কাছ থেকেও আসে। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে এই অভিনেত্রী বলেন, ‘খারাপ প্রস্তাব তো আমরা এখনো পাই। শুধু মিডিয়ার মানুষ থেকে না। আশপাশের মানুষ থেকে। এরকমও হয়েছে আমি আমার বাচ্চার উকিল কেস নিয়ে সেও আমাকে হ্যারাস করেছে।’

এই ধরনের ঘটনাকে তিনি ‘আমাদের প্রতিদিনের লাইফের একটা অংশ’ হিসেবে উল্লেখ করেছেন, যা সমাজের গভীরে প্রোথিত সমস্যাকে নির্দেশ করে।

সমাজের চিন্তাভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বাঁধন উল্লেখ করেন, বর্তমান সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা একজন নারী বা পুরুষ সেই ব্যবস্থার বাইরে গিয়ে চিন্তা করতে পারে না। তারা সেটাই চিন্তা করে, যা সমাজ তাদের শিখিয়েছে। তিনি জোর দেন প্রগতিশীল চিন্তার মানুষদের প্রয়োজনীয়তার ওপর। তার মতে, ‘যখন সে আসলে একটা প্রগ্রেসিভ চিন্তার মানুষ হবে সেটা নারী হোক বা পুরুষই হোক, একটা নতুন কিছু করার চিন্তা করবে, সমাজের পরিবর্তনের জন্য কিছু করার চেষ্টা করবে, সেই চেষ্টাওলা মানুষকে বেশি প্রয়োজন।’

নিজের সততা এবং বাবার থেকে পাওয়া অনুপ্রেরণার কথাও বলেন বাঁধন। তিনি মনে করেন, সততার একটি আলাদা শক্তি আছে। বাবার উদাহরণ টেনে তিনি বলেন, তার বাবা ভীষণ সৎ ছিলেন এবং সৎ মানুষদের প্রায়শই বেশি দুর্ভোগ পোহাতে হয়। অভিনেত্রী দেখেছেন তার বাবা সততার কারণে কীভাবে অপমানিত হয়েছেন এবং কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে, এই কষ্টের পরেও মানুষ তাকে যে সম্মান দিয়েছে, বাঁধন সেই সম্মানটুকুই চেয়েছেন। তিনি বলেন, ‘দিনশেষে আমাকে যখন কেউ মনে করবে তখন যাতে সে আমাকে ঘৃণার ভরে মনে না করে। সে যাতে আমাকে একটা সম্মান দিয়ে চিন্তা করে যে ও আচ্ছা বাঁধন এরকম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X