কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আবারও বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন নিষেধাজ্ঞা যেন থামছেই না। বিশ্বের বিভিন্ন দেশে এই নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। সবশেষ ইরান, চীন, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচ সংস্থা ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় বা ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি এই নিষেধাজ্ঞা আরোপ করে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক ও আক্রমণাত্মক ড্রোন প্রকল্পে সহায়তা করার জন্য চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানভিত্তিক সংস্থা ও ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়াও ইউক্রেনে হামলা অব্যাহত রাখতে রাশিয়াকে এই ধরনের অস্ত্র সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

ট্রেজারি বিভাগ জানিয়েছে, পাঁচটি সংস্থা এবং দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যারা একটি নেটওয়ার্কের অংশ হয়ে সংবেদনশীল যন্ত্রাংশ সংগ্রহ করতে সহায়তা করেছে।

এসব ব্যবহার হচ্ছে ইরানের মনুষ্যবিহীন বিমান (ইউএভি) প্রকল্পে। এই নেটওয়ার্কের মাধ্যমে আসা বিশেষ মোটর ইরানের শাহেদ-১৩৬ ড্রোনগুলোতে ব্যবহৃত হয়। সম্প্রতি ইউক্রেনে বিধ্বস্ত একটি ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এমন মোটর উদ্ধার করা হয়।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনে এই ধরনের ১৩৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের তৈরি ইউএভিগুলো রাশিয়ার ইউক্রেনে হামলার ক্ষেত্রে একটি মূল হাতিয়ার হয়ে ওঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ১৫ জানুয়ারি ইরান, চীন এবং সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X