কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০১:২৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের কমান্ডারকে বের করে দিলো হোয়াইট হাউস

বাইডেনের কুকুর কমান্ডার। ছবি : এপি
বাইডেনের কুকুর কমান্ডার। ছবি : এপি

একের পর এক লোকজনকে কামড়ে চলেছে বাইডেনের কুকুর কমান্ডার। সবশেষ এটি হোয়াইট হাউসে সিক্রেট সার্ভিসের এক নারী কর্মকর্তাকে কামড় দিয়েছে। ফলে এবার তাকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। মার্কিন ফাস্ট লেডি ঝিল বাইডেনের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা।

বুধবার ফাস্ট লেডির যোগাযোগ কর্মকর্তা এলিজাবেথ আলেকজান্ডার জানান, প্রেসিডেন্ট বাইডেন ও তার স্ত্রী হোয়াইট হাউসের কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে বেশ উদ্বিগ্ন। এ কর্মকর্তারাই তাদের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন।

তিনি বলেন, বর্তমানে কামান্ডারকে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফাস্ট লেডি সিক্রেট সার্ভিসসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এ সমস্যা সমাধানে সকলের সম্মিলিতভাবে কাজ করার কথা জানান।

হোয়াইট হাউসের এ কর্মকর্তা কমান্ডারকে কোথায় সরিয়ে দেওয়া হয়েছে তা স্পষ্ট করেননি। তবে তাকে কেবল হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুটি পোষা কুকুর রয়েছে। এদের মধ্যে জার্মান শেফার্ডস প্রজাতির কমান্ডার বয়সে ছোট। এটির বয়স দুই বছর। ২০২১ সালে এটিকে হোয়াইট হাউসে নিয়ে আসেন বাইডেন। বাইডেনের পরিবারের কাছে একটি পোষা বিড়ালও আছে। সেটির নাম উইলো।

বাইডেনের এ কুকুর কমান্ডার গত দুই বছরে ১১ জনকে কামড়ে দিয়েছে। কুকুরের এমন আচরণের জন্য হোয়াইট হাউসে পরিবেশকে দায়ী করেছিলেন বাইডেনের প্রেস সচিব। গত জুনে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, হোয়াইট হাউসের পরিবেশ অন্যান্য ভবনের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানকার পরিবেশটা বেশ চাপের। এ জন্য এখানে পোষা প্রাণীদের খাপ খাওয়াতে কিছুটা সমস্যা হয়। এ জন্য মাঝে মাঝে এমন খেপাটে আচরণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X