কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আরবদের কঠোর সমালোচনা করে কৌশলে ইসরায়েলের পক্ষ নিলেন নিকি হ্যালি

নিকি হ্যালি। ছবি : সংগৃহীত
নিকি হ্যালি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে আরবদের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী নিকি হ্যালি। আরবদের সমালোচনা করার পাশাপাশি কৌশলে ইসরায়েলের পক্ষও নিয়েছেন তিনি। গত রোববার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সমালোচনা করেন।

নিকি হ্যালি বলেন, আমাদের ফিলিস্তিনের জনগণের, বিশেষ করে যারা নিরপরাধ তাদের দিকটি খেয়াল করতে হবে। কেননা তারা এসব চায়নি। কিন্তু আরব দেশগুলো কোথায়? কাতার কোথায়? লেবানন কোথায়? জর্ডান কোথায়? মিসর কোথায়? আমরা মিসরকে বছরে এক বিলিয়ন ডলারের বেশি দিই? তারা (ফিলিস্তিনিদের) তাদের জন্য দরজা খুলছে না কেন? কেন তারা ফিলিস্তিনিদের আশ্রয় দিচ্ছে না?

এরপর তিনি বলেন, কেন জানেন? কারণ, তারা জানে, তারা তাদের সামলাতে পারবে না। তারা প্রতিবেশী হিসেবে হামাসকে চায় না। তাহলে ইসরায়েল কেন চাইবে? তাই যা ঘটছে তা নিয়ে সত্য কথা বলুন। আরব দেশগুলো ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য কিছুই করছে না।

এ ছাড়া ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছে নিকি। তার মতে, ইরানের কারণেই হামাস ও হিজবুল্লাহ শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছে।

নিকি আরও বলেছেন, এখন আরব দেশগুলো আমেরিকা ও ইসরায়েলের সমালোচনায় মুখর হবে। তারা আমেরিকাকে দোষারোপ করবে। তারা ইসরায়েলকে দোষারোপ করবে। এই সমস্যা সমাধানের সক্ষমতা তাদের আছে। হামাসকে থামানোর ক্ষমতা আছে। কিন্তু তারা এর মধ্যে জড়াতে চায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X