কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন সমর্থনকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে হামাসকে সমর্থনকারী অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেবেন। সেই সঙ্গে সমর্থনকারীদের গ্রেপ্তার ও নির্বাসন দেবেন।

সোমবার (১৬ অক্টোবর) আইওয়াতে প্রচারে অংশ নিয়ে ট্রাম্প এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের আইওয়া অঞ্চলে প্রচারে অংশগ্রহণকালে তিনি বলেন, হামাস অন্তত ১৩০০ ইসরায়েলিকে হত্যা করেছে। আমি যদি দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি তাহলে এমন কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিব না- যারা ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে বিশ্বাস করে না। একই সঙ্গে বিদেশি ছাত্রদের ভিসা প্রত্যাহার করবেন যারা ইসরায়েল বিদ্বেষী।

এ সময় ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারের দাবি জানান ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হলে হামাসকে প্রকাশ্যে সমর্থন জানানো অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

একই সঙ্গে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যদি প্রেসিডেন্ট হতে পারে সন্ত্রাসবাদে জর্জরিত দেশগুলোর মানুষের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে তাঁর প্রশাসন।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার প্রশাসন কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিলেন। তবে আদালত এ পদক্ষেপে বাধা দেন। পরবর্তীকালে জো বাইডেন প্রেসিডেন্ট হয়ে ট্রাম্পের ওই নীতি বাতিল করে দেন।

এদিকে ১০ দিন পেরিয়ে গেলেও শান্তি ফেরেনি ফিলিস্তিনের গাজা উপত্যকায়। গত শনিবার (৭ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ জন নিহত হয়েছে। এ হামলার পরপর হামাসকে নির্মূলের অঙ্গীকার করে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এমনকি অবরোধের অংশ হিসেবে সেখানে খাবার, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। এর ফলে চরম সংকটে পড়েছে গাজার হাসপাতালগুলো।

টানা ১০ দিনের ইসরায়েলি বিমান হামলায় গাজায় এখন পর্যন্ত ২ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ হাজার ৮৫৯ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X