কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১১:১৬ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় মার্কিন সেনাঘাঁটিতে চারবার হামলা

সিরিয়ার একটি শহরে মার্কিন সমর্থিত সেনাজোটের মহড়া। পুরোনো ছবি।
সিরিয়ার একটি শহরে মার্কিন সমর্থিত সেনাজোটের মহড়া। পুরোনো ছবি।

গত ২৪ ঘণ্টায় মার্কিন সেনাঘাঁটিতে চারবার হামলা হয়েছে। এর মধ্যে দুবার ইরাকে ও দুবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ার আল তানফ ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলে দিয়ার ইজ্জর এলাকায় কনোকো ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইউরোপভিত্তিক অ্যাকটিভিস্ট ওমার আবু লায়লা বলেন, ইরাকের সীমান্তবর্তী দেইর আল জউর এলাকায় তিনটি ড্রোন হামলা হয়েছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক রামি আবদুর রহমান জানান, তিনি কনোকো গ্যাস ফিল্ড এলাকায় পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় দুবার হামলা হয়েছে। এ হামলায় দুটি ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে। দুটি ড্রোন হামলার মধ্যে একটিতে কয়েকজন সেনা সামান্য আহত হয়েছেন। এ ছাড়া অন্যটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে সেনা সদস্যরা।

দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাকের আইন আল আসাদ সেনাঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইরাকের পশ্চিমাঞ্চলের এ ঘাঁটিতে হামলা হয়। এ সময় সেখানে বেশ কয়েকেটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হামলার পরপরই সেনাঘাঁটি এলাকা ঘিরে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে হামলায় হতাহতের কোনো খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের এ ঘাঁটিতে মার্কিনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোর্সের অবস্থান রয়েছে।

পুলিশ জানিয়েছে, আইন আল আসাদ ঘাঁটি ছাড়াও বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অপর এক মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। তবে তারা হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

স্থানীয় পুলিশ জানায়, সেনাঘাঁটির সীমানার মধ্যে অন্তত দুটি রকেট হামলা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে এ হামলাকে ক্যাম্প ভিক্টরি বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, নিজেদের সেনাঘাঁটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। সেনাঘাঁটিতে এ হামলা পূর্ব সিরিয়া এবং পশ্চিম ইরাকে মোতায়েন করা ইরানভিত্তিক কোনো উগ্রবাদী দলের কাজ হয়ে থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১২

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৩

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৪

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৫

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৬

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৭

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৯

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

২০
X