কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়া ও ফিলিস্তিনিদের জিততে না দেওয়ার ঘোষণা বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গণতন্ত্রের জন্য ধ্বংসকারী উল্লেখ করে তাদের জিততে না দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) রাতে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। বিবিসির এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, হামাস ইসরায়েলে আক্রমণ ও রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস বা নস্যাতের চেষ্টা করেছে। দুটি দেশই গণতন্ত্রকে ধ্বংস করতে চায়।

তিনি বলেন, আমরা রাজনীতিতে পক্ষপাতিত্ব হতে দিতে পারি না। রাজনীতিতে বিদ্বেষের পথ বন্ধ করা মহান জাতি হিসেবে আমাদের করণীয়। এখন পুতিনকে থামানো না গেলে তাকে ইউক্রেনে সীমাবদ্ধ করা যাবে না। এ ছাড়া ইসরায়েল ও ইউক্রেনকে জয়ী করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যাবশ্যক।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসী ও স্বৈরশাসকদের মূল্য দিতে হবে। আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা এখনও বিশ্বের কাছে একটি আলোকবর্তিকা।

বক্তব্যে ঘৃণা বিদ্বেষ নিয়েও কথা বলেন বাইডেন। তিনি বলেন, সব আমেরিকানকে ইসলামফোবিয়া ও ইহুদিবিদ্বেষ পরিত্যাগ করতে হবে। মহান জাতিরা এমনটাই করে। আর মহান জাতি হিসেবে আমাদের এটাই করণীয়।

এ সময় তিনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় সহায়তারও ঘোষণা দেন। তিনি বলেন, তিনি কংগ্রেসে দ্রুত ইসরায়েলকে আকাশপথে প্রতিরক্ষার জন্য সহায়তা চেয়ে অনুরোধ করবেন। ইসরায়েলের ক্ষেত্রে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের নিজেদের জনগণকে তাদের সুরক্ষার প্রয়োজন রয়েছে। সেটা আজ এবং সবসময়।

উল্লেখ্য, হামাস ও ইসরায়েলের যুদ্ধের মধ্যেই তেলআবিব সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে বিমান থেকে নেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে বুকে জড়িয়ে ধরে শুভেচ্ছে বিনিময় করেন বাইডেন। সফরে তিনি গাজায় হাসপাতালে হামলার পরও ইসরায়েলের পক্ষে সাফাই গান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হাসপাতালে হামলার এ ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত এবং মর্মাহত। আমি যা দেখেছি তার ওপর ভিত্তি করে মনে হচ্ছে এটি ইসরায়েল নয়, অন্য কোনো টিম এ হামলা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X