কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১০:২০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে ‘মারাত্মক ভুল’ করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার পর থেকেই ইসরায়েলকে একতরফাভাবে সহায়তা ও সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রতি সংহতি প্রদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত তেলআবিবে ছুটে গেছেন। তবে ইসরায়েলকে এমন একতরফা সহায়তা ও সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সরকার ‘মারাত্মক ভুল’ করছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব প্যাসিফিকের আইন বিভাগের অধ্যাপক ওমর দাজানি। খবর আলজাজিরার।

ওমর দাজানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে স্বীকার করেছেন ৯/১১-এর পর যুক্তরাষ্ট্রও এই একই পথে হেঁটেছিল।

তিনি বলেন, কিন্তু এই পথে হেঁটে তেমন লাভবান হতে পারেনি আমাদের যুক্তরাষ্ট্র। এটি ইসরায়েলের জন্যও বিপর্যয়মূলক নীতি হিসেবে প্রমাণিত হয়েছে। ইসরায়েল বছরের পর বছর ধরে হামাসের আক্রমণের মতো যে কোনো ঘটনায় পাল্টা জবাব দেওয়ার কৌশল নিয়েছে। যদিও তারা অসম প্রতিক্রিয়া দেখিয়েছি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি। এ ছাড়া গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X