কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ
ইরান

বিক্ষোভ চালিয়ে যেতে বললেন ট্রাম্প, পাশে থাকার আশ্বাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানিদের উচিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়া। একই সঙ্গে তিনি দাবি করেন, তাদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, তোমাদের প্রতিষ্ঠানগুলো দখল করো।

তিনি আরও জানান, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে।

এদিকে রয়টার্সের বরাতে জানা গেছে, ইরানের এক সরকারি কর্মকর্তা স্বীকার করেছেন যে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। এটিই প্রথমবার ইরানি কর্তৃপক্ষ এত বড় মৃত্যুর সংখ্যা প্রকাশ করল। তবে ওই কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে বাণিজ্য করলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি জানান, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপও বিবেচনায় রয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, বিক্ষোভ চলাকালীন সময়েও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ ছিল। তিনি বলেন, ওয়াশিংটনের প্রস্তাবগুলো তেহরান পর্যালোচনা করছে।

ইরান সরকার বরাবরই অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। আরাঘচির দাবি, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, কিন্তু পরে সশস্ত্র গোষ্ঠী ঢুকে পড়ে পরিস্থিতি সহিংস করে তোলে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X