কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৬:৫১ এএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে কিনা, জানাল যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এই যুদ্ধে ইরান হামাস তথা ফিলিস্তিনের পক্ষ নিলেও ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে এই যুদ্ধ গাজা উপত্যকা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে আসছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানালেন, ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। তবে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেন অ্যান্টনি ব্লিংকেন। সে সময় তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যকার সংঘাত পুরো অঞ্চলে বিস্তৃত যুদ্ধ হিসেবে ছড়িয়ে পড়তে পারে, এতে যোগ দিতে পারে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। এমন পরিস্থিতিতে ইরানের সাথে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান বা তার প্রক্সিরা যে কোনও জায়গায় মার্কিন সেনাদের ওপর আক্রমণ করলে ওয়াশিংটন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, ইসরায়েল-হামাস সংঘর্ষের জন্য ইরানকে ভুলভাবে দোষারোপ করার চেষ্টা করছেন ব্লিংকেন এবং তেহরান স্পষ্টভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই ‘ভিত্তিহীন অভিযোগ’ প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি আমাদের অঙ্গীকার অটুট রয়েছে। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন পরিচালনাকারী বাহিনীর সঙ্গে প্রকাশ্যে নিজেদের দাঁড় করিয়ে চলমান সংঘাতকে উল্টো আরও বাড়িয়ে তুলেছে যুক্তরাষ্ট্র।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X