কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধ নিয়ে আলজাজিরার কাভারেজ কমাতে বলেছিল যুক্তরাষ্ট্র

কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত
কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ নিয়ে শুরু থেকেই বেশ জোর দিয়ে সংবাদ প্রকাশ করে আসছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে আলজাজিরার এমন শক্ত অবস্থান ভালোভাবে নেয়নি ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এ কারণে গাজা যুদ্ধ নিয়ে আলজাজিরার সংবাদ কাভারেজ কমিয়ে দিতে কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে অনুরোধ করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

গত সোমবার মার্কিন ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। সেই বৈঠকে ইহুদি নেতাদের এই তথ্য জানান মার্কিন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এরপর এ বিষয়ে সংবাদ প্রকাশ করে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আমেরিকান ইহুদি নেতাদের ব্লিঙ্কেন বলেছেন, তিনি ১৩ অক্টোবর দোহায় ছিলেন। তখন হামাস নিয়ে কাতার সরকারে পাবলিক মনোভাব পরিবর্তনের অনুরোধ করেছেন।

আরেকটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েলবিরোধী উসকানি দেওয়ার অভিযোগ তুলে গাজা যুদ্ধ নিয়ে আলজাজিরার সংবাদ প্রকাশের পরিমাণ কমিয়ে দিতে বলেছেন ব্লিঙ্কেন।

এ প্রতিবেদনের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আনাদোলু যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করেনি। এ ছাড়া এ প্রতিবেদনের বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এখনো কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X