কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ ঘিরে লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন ইসরায়েল ও হিজবুল্লাহর যোদ্ধাদের মধ্যে সংঘাত হচ্ছে। গাজা যুদ্ধের মধ্যে এই সীমান্তে উত্তেজনায় ইসরায়েলের ভূমিকা ‍নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। গত শনিবার (১১ নভেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে এক ফোনালাপে এই উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনটি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ শুরুর পর থেকেই লেবাবন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহ। এর ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে লেবাননের ভেতরে ইসরায়েলের বিমান হামলার কারণে এই সংঘাত ঝুঁকি আরও বাড়ছে। মূলত লেবাবননে ইসরায়েলের হামলা ঘিরে হোয়াইট হাউসে যে অস্বস্তি সৃষ্টি হয়েছে সেটাই তেলআবিবকে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

একটি মার্কিন সূত্র জানিয়েছে, হোয়াইট হাউসের নির্দেশে লেবাননে ইসরায়েলি সামরিক পদক্ষেপ বাড়ানোর বিষয়ে গ্যালান্টের কাছে উদ্বেগ প্রকাশ করেন অস্টিন।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে। এসব সংঘর্ষে ১০ জন ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া ৬০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং লেবাননের বেশ কয়েক জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X