কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে টিকটকে লাদেনের ২১ বছরের পুরোনো চিঠি ভাইরাল

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

যুক্তরাজ্যের একটি বিখ্যাত সংবাদপত্রের ওয়েবসাইট ওসামা বিন লাদেনের লেখা ২১ বছরের পুরোনো একটি চিঠি সরিয়ে নিয়েছে। সম্প্রতি টিকটকে তার এই চিঠিটি ভাইরাল হয় এবং টিকটকাররা আল-কায়েদা নেতার বার্তা পড়ার জন্য মানুষকে অনুরোধ জানায়।

ছড়িয়ে পড়া এড়াতে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বিন লাদেনের লেখা ‘আমেরিকাকে লেখা চিঠি’টি মুছে দিয়েছে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, টিকটকে সম্প্রতি চিঠিটি ব্যাপক ভাইরাল হয় এবং ব্যবহারকারীরা তাদের অনুসারীদের এই চিঠি পড়তে উৎসাহিত করেন।

গার্ডিয়ানের ওয়েবসাইটে ঢুকলে এখন আর সেখানে ওসামা বিন লাদেনের চিঠিটি দেখা যাচ্ছে না। তবে পাঠকদের জন্য একটি বার্তা রয়েছে সেখানে। বার্তাটি হলো- এই পেইজে বিন লাদেনের ‘আমেরিকাকে চিঠি’ শিরোনামে একটি নথি ছিল যা ২০০২ সালের ২৪ নভেম্বর প্রকাশিত হয়। ২০২৩ সালের ১৫ নভেম্বর চিঠিটি মুছে ফেলা হয়।

ব্রিটিশ পত্রিকাটির এক মুখপাত্র জানিয়েছেন, ২০ বছর আগে চিঠির পাণ্ডুলিপিটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। তবে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো ঘটনার বিবরণ ছাড়াই আবার চিঠিটি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি চিঠিটি সরিয়ে নেওয়ার কেননা এতে মানুষ বিভ্রান্ত হচ্ছে।

আমেরিকান জনগণের কাছে লেখা বিন লাদেনের চিঠিতে বলা হয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তা ইসরাইলকে মার্কিন সমর্থনের কারণে ঘটেছিল।

চিঠিতে লাদেন আমেরিকার জনগণের উদ্দেশ্যে লিখেছেন, ‘তারা আমাদের বিরুদ্ধে লক্ষাধিক সৈন্য লেলিয়ে দিয়েছে। আমাদের ওপর অত্যাচার ও আমাদের ভূমি দখল করার জন্য ইসরায়েলিদের সাথে জোট গঠন করেছে। এটিই আমাদের প্রতিক্রিয়ার কারণ ছিল।’

দ্যা র‌্যাপ জানায়, ব্রিটিশ পত্রিকাটির এক মুখপাত্র বলেছেন, ‘২০ বছর আগে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিলিপিটি সম্পূর্ণ প্রসঙ্গ উল্লেখ করা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।’

ফলত ‘আমেরিকাকে ওসামার চিঠির সংক্ষিপ্তসার’, ‘আমেরিকাকে চিঠির সম্পূর্ণ পাঠ’ এবং ‘আমেরিকাকে চিঠির ব্যাখ্যা’ জাতীয় বাক্যাংশগুলো টিকটকের ট্রেন্ডিং অনুসন্ধানের মধ্যে ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১০

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১১

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১২

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৩

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৪

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৬

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৭

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৮

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৯

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

২০
X