কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১১:০৭ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটাভুটির দিন ঘোষণা দিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশের আসন্ন এ নির্বাচনের প্রসঙ্গটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে।

বিফ্রিংয়ে বাংলাদেশের এই সম্ভাব্য নির্বাচন ইস্যুতে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেন, আমরা আসন্ন নির্বাচন নিয়ে আমাদের ধারাবাহিক বার্তা দিয়ে আসছি। নির্বাচনের তারিখ ঘোষণার পর আমরা এখনও সেটাই বলছি। বাংলাদেশের মানুষ যা চায়, আমরাও সেটাই চাই। আর তা হলো শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরা একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। একক কোনো দলকে সুবিধা দেওয়ার পক্ষেও না। আমরা সব পক্ষকে সংযত থাকতে, সহিংসতা এড়াতে এবং একসঙ্গে কাজ করে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানাই।

এ ছাড়া ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকির ইস্যুতেও প্রশ্ন করা হয়। প্রশ্নকর্তা সাংবাদিক জানান, রাষ্ট্রদূত (পিটার হাস) নিজেই গত বুধবার নিজের ও দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কি না জানতে চাওয়া হয়।

জবাবে ম্যাথিও মিলার বলেন, আমাদের কূটনীতিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি অবশ্যই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আমরা এ হুমকিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের কূটনীতিকদের সঙ্গে সহিংসতা বা সহিংসতার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আবারও রাষ্ট্রদূত হাসকে নিয়ে দেওয়া হুমকির বিষয়ে উদ্বেগ জানাই। আমরা তাদের (সরকার) মনে করিয়ে দিতে চাই, ভিয়েনা কনভেনশন অনুযায়ী মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তাদের বাধ্যবাধকতা রয়েছে। আশা করি, তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X