কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের বিরুদ্ধে একাট্টা মুসলিম আমেরিকান নেতারা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই সেখানে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নানামুখী চাপ দিচ্ছেন মুসলিম আমেরিকানরা। তবে তাদের দাবি অগ্রাহ্য করে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে’ এমন অজুহাতে তেলআবিবকে সমর্থন দিয়ে চলেছে বাইডেন প্রশাসন। এ নিয়ে বাইডেনের ওপর বেশ নাখোশ মুসলিম আমেরিকানরা। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড স্টেটস হিসেবে পরিচিত ছয় রাজ্যের মুসলিম নেতারা জানিয়ে দিয়েছেন, তারা আগামী নির্বাচনে বাইডেনকে সমর্থন দেবেন না। এমনকি এসব রাজ্যের পুরো মুসলিম সম্প্রদায়কে বাইডেনকে ভোট না দিতে উৎসাহিত করবেন। খবর রয়টার্সের।

ব্যাটলগ্রাউন্ড ছয়টি রাজ্য হলো মিনেসোটা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও ফ্লোরিডা। মার্কিন রাজনীতিতে ব্যাটলগ্রাউন্ড স্টেট হলো সেখানে ডেমোক্র্যাটিক বা রিপাবলিকান যে কোনো প্রার্থী নির্বাচিত হতে পারে। ২০২০ সালের নির্বাচনে মুসলিম ভোটারদের ভোটে ভর করেই এই ছয় রাজ্যে বাইডেন নির্বাচিত হয়েছিলেন। ফলে এবার মুসলিম ভোটাররা বেঁকে বসলে আগামী নির্বাচনে বিপাকে পড়তে পারেন তিনি।

বাইডেনের কাছে ৩১ অক্টোবরের মধ্যে গাজায় যুদ্ধবিরতির দাবি করেছিলেন মুসলিম আমেরিকানরা। তবে তা আদায় না হলে তারা ‘অ্যাব্যান্ডন বাইডেন’ নামে প্রচারণা শুরু করেন। প্রথমে মিনেসোটা রাজ্যের মুসলিম আমেরিকানরা শুরু করলেও পরে তা মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় ছড়িয়ে পড়ে।

মিশিগানের ডিয়ারবর্নে এক সংবাদ সম্মেলনে বাইডেনের বিকল্প নিয়ে জানতে চাইলে মিনিসোটার কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) শাখার পরিচালক জয়লানি হোসেন বলেন, আমাদের কাছে দুটি বিকল্প নেই। আমাদের অনেক বিকল্প আছে। আমরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করছি না। মুসলিম সম্প্রদায় সিদ্ধান্ত নেবে তারা কাকে ভোট দেবেন।

আগামী বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নভেম্বর এই ভোটের মাধ্যমে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। এটা প্রায় নিশ্চিত যে এবারের নির্বাচনেও বাইডেন-ট্রাম্পের দ্বৈরথ দেখবে বিশ্ব। এবার দেখার বিষয় আগামী নির্বাচনে মুসলিম ভোটররা বাইডেনকে গণহারে বর্জন করেন কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X