কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরাকে মার্কিন হামলায় নিহত ৫, প্রতিশোধের হুমকি

ইরাকে মিলিশিয়া গোষ্ঠীকে লক্ষ্য করে মার্কিন হামলা। পুরোনো ছবি।
ইরাকে মিলিশিয়া গোষ্ঠীকে লক্ষ্য করে মার্কিন হামলা। পুরোনো ছবি।

ইরাকে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে দেশটির পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরাকের একটি গোষ্ঠী। রোববার (৩ ডিসেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের কিরকুক শহরে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে বিস্ফোরকবোঝাই প্রজেক্টাইল হামলার চেষ্টাকালে এ হামলা চালায় মার্কিনিরা। হামলার শিকার ব্যক্তিরা ইরানপন্থি একটি মিলিশিয়া গ্রুপের সদস্য।

মার্কিন কর্মকর্তারা জানান, রোববার বিকেলে কিরকুক অঞ্চলে সম্ভাব্য হামলা আশঙ্কায় একটি ড্রোন স্টেজিং সাইটকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইরাকের ইসলামিক রেসিস্টান্স জানিয়েছে, মার্কিন হামলায় তাদের পাঁচ সদস্য নিহত হয়েছেন। দলটি মার্কিন সামরিক বাহিনীকে জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এ দলটি মূলত তেহরানের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি মিলিশিয়া গোষ্ঠী। এ ঘটনার পর দলটি মার্কিন সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার দাবি করেছে।

এর আগে গত মাসে আলজাজিরা জানায়, ইরাকে মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে। তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই এ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের এরবিল বিমানবন্দরে তিনটি সামরিক ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি ও অন্যান্য আন্তর্জাতিক সেনারা রয়েছে।

ইরাকের কুর্দিস্তান কাউন্টার টেরোরিজম সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, এ অঞ্চলকে লক্ষ্য করে দুটি পৃথক হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের নিকটস্থ সেনাঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মার্কিন এ সেনাঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিক জানা যায়নি।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর ক্রমাগত হামলার মুখে পড়ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এর আগে গত ১৯ অক্টোবর গত ২৪ ঘণ্টায় মার্কিন সেনাঘাঁটিতে চারবার হামলা হয়েছে। এর মধ্যে দুবার ইরাকে ও দুবার সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X