কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির অভিযোগে বিভিন্ন দেশের ৩০ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন দেশের ৩০ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) বিশ্বজুড়ে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।

এই পদক্ষেপ ছাড়াও এদিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ক্ষমতা সম্প্রসারিত করে একটি ঘোষণায় স্বাক্ষর করেছেন জো বাইডেন। এর ফলে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা মার্কিন ভিসা বিধিনিষেধের আওতায় পড়তে পারে।

সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান আইনের আওতায় আমি ৩০ জনের বেশি ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করছি। এদের মধ্যে বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। এর ফলে এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

তিনি বলেন, ব্যক্তিগত ফায়দার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন বিশ্বজুড়ে এমন ব্যক্তিদের নিশানা করে আজকের (সোমবার) পদক্ষেপ নেওয়া হয়েছে। জবাবদিহি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ২০২৩ সালে দুর্নীতি সংক্রান্ত অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। দুর্নীতি দমন এবং জবাবদিহি নিশ্চিতে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এই ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

অন্যদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে সোমবার মধ্য আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ গুয়েতেমালার ১০০ সংসদ সদস্যসহ (এমপি) প্রায় ৩০০ ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১১

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১২

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৪

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৫

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৬

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৭

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৮

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৯

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

২০
X