কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

হাজার হাজার গাঁজাসেবীকে ক্ষমা করলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

গাঁজা সেবন এবং নিজের কাছে রাখার দায়ে সাজাপ্রাপ্ত হাজার হাজার মানুষকে নির্বাহী আদেশে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত মার্কিন বিচারব্যবস্থায় বিদ্যমান জাতিগত বৈষম্য নিরসেন এই পদক্ষেপ নিয়েছেন তিনি। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) মার্কিন হোয়াইট হাউসের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

হাজারো গাঁজাসেবীকে ক্ষমা করার পাশাপাশি আরও ১১ ব্যক্তিকে নির্বাহী আদেশে ক্ষমা করেছেন বাইডেন। এই ১১ ব্যক্তিকে অহিংস মাদক অপরাধের দায়ে অযথা দীর্ঘদিনের সাজা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, এসব পদক্ষেপ মার্কিন বিচারব্যবস্থায় সমতার ভিত্তিতে ন্যায়বিচারের প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করতে সহায়তা করবে। গাঁজা ব্যবহার ও রাখার অপরাধমূলক রেকর্ড দেশের কর্মসংস্থান, আবাসন ও শিক্ষার সুযোগের ক্ষেত্রে অযথা বাধা সৃষ্টি করেছে। গাঁজা নিয়ে আমাদের ব্যর্থ কর্মপদ্ধতির কারণে অনেক জীবন বিপর্যস্ত হয়েছে। আমাদের এসব ভুল সংশোধনের সময় এসেছে।

২০২২ সালের মিডটার্ম নির্বাচনের আগে গাঁজাসেবীদের ক্ষমা করার ঘোষণা দিয়েছিলেন বাইডেন। তবে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের বছর তাদের ক্ষমা করে নির্বাহী আদেশ জারি করলেন তিনি।

আগামী বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট বাইডেন দুজনই লড়াই করার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে দুজনই ব্যাপক হারে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। ফলে এটা প্রায় নিশ্চিত পরবর্তী নির্বাচনে ট্রাম্প-বাইডেন দৈরথ দেখবে বিশ্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১০

পবিত্র আশুরা আজ

১১

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১২

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৩

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৪

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৫

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

২০
X