কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:২৩ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা

ইমাম হাসান শরীফ। ছবি : সংগৃহীত
ইমাম হাসান শরীফ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই ইমামের নাম হাসান শরীফ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জার্সির একটি মসজিদের বাইরে বুধবার গুলিবিদ্ধ হওয়ার পর এক ইমাম মারা গেছেন। এই হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়।

নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্ল্যাটকিন এক ব্রিফিংয়ে বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

ইউনাইটেড স্টেটস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লিসা ফার্বস্টেইন বলেছেন, ‘হাসান শরীফ ২০০৬ সাল থেকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার ছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমরা তার মৃত্যুর খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত এবং তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।’

নেওয়ার্ক পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেজ এর আগে জানান, বুধবার সকালে ‘এক ব্যক্তিকে গুলি করার খবরে সাড়া দিয়েছে’ পুলিশ। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ ওই লোকটি ছিলেন ইমাম এবং ঘটনাটি একটি মসজিদের বাইরে ঘটেছে। এই ঘটনায় তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X