কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

স্যুটকেসে রাখা হয় বোমা, রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ

আহতদের উদ্ধারে তৎপরতা। ছবি : সংগৃহীত
আহতদের উদ্ধারে তৎপরতা। ছবি : সংগৃহীত

ইরানে ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দেশটির কেরমান শহরে কবরস্থানের আশপাশে এ হামলা করা হয়েছে। বিস্ফোরিত বোমাগুলো ঘটনাস্থলেই রাখা হলেও তা দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি একটি সংবাদমাধ্যম।

বুধবার (৩ জানুয়ারি) আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম এজেন্সির বরাতে আলজাজিরা জানিয়েছে, ঘটনাস্থলে বিস্ফোরিত বোমা দুটি স্যুটকেসে রাখা হয়েছিল। এগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল।

সংবাদমাধ্যমটি এ দাবি করলেও এর আগে সেখানে আত্মঘাতী বোমা হামলা হয়েছে বলে জানানো হয়েছিল। তবে সংবাদমাধ্যমে স্যুটকেসে বোমা রাখার দাবি করা হলেও বিষয়টি কোনো কর্তৃপক্ষ থেকে যথার্থতা যাচাই করা সম্ভব হয়নি।

বিস্ফোরণের পর সামাজিকমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, এ হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। এছাড়া বিপ্লবী গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার জন্য হামলা চালানো হয়েছে বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বার্তাসংস্থাটি জানায়, ঘটনাস্থলে বিপ্লবী গার্ডের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

কেরমান অঞ্চলের সংসদ প্রতিনিধি মোহাম্মদ রেজা পৌর ইব্রাহিমি জানান, দ্বিতীয় বিস্ফোরণের চেয়ে প্রথম বিস্ফোরণটি অধিক শক্তিশালী ছিল। বিস্ফোরণে আহতদের কেরমানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর আহতদের প্রয়োজনে তেহরানে নিয়ে যাওয়া হবে। এজন্য হেলিকপ্টার প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কাসেম সোলাইমানি ইরানের ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল ছিলেন। ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি কুদস বাহিনীর বহির্দেশীয় সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে অনেকে দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ডানহাত ও ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জানতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১০

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১১

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৩

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৫

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৭

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৮

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

২০
X