কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রের সাথে যৌন সম্পর্কের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

অভিযুক্ত শিক্ষিকা। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শিক্ষিকা। ছবি : সংগৃহীত

কিশোর ছাত্রের সাথে যৌন সম্পর্কের অভিযোগে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আটক ওই শিক্ষিকার নাম হেইলি হেইলি ক্লিফটন-কারম্যাক। তাকে গত ৫ জানুয়ারি টেক্সাস থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশে ৫টি যৌন হেনস্তার অভিযোগ রয়েছে।

পুলস্কি কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে, আটক ওই শিক্ষিকা লিকুরি হাইস্কুলের সাবেক শিক্ষিকা ছিলেন। ১৬ বছরের কিশোর ছাত্রের সম্পর্কের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ওই শিক্ষিকার বিরুদ্ধে ২৫ লাখ মার্কিন ডলারের বন্ড নির্ধারণ করা হয়েছে। তাকে মিসৌরিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে টেক্সাস পুলিশ।

আদালতের নথিতে বলা হয়েছে, স্কুলের অধ্যক্ষ এবং সুপারিনটেনডেন্ট ওই ছাত্র-শিক্ষিকার সম্পর্কের বিষয়ে অবগিত ছিলেন। তবে তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। পরে স্কুলের এক ছাত্র বিষয়টি পুলিশকে অবগত করেন।

শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ায় ওই ছাত্রের পিঠে ক্ষত রয়েছে বলে জানিয়েছে সে। বিষয়টি তার সহপাঠীদেরও দেখিয়েছে। এ ছাড়া শিক্ষিকার বিরুদ্ধে শ্রেণিকক্ষে ছাত্রদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ রয়েছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৮ ডিসেম্বর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার স্কুলে না ফেরার প্রত্যাশা জানিয়েছে স্কুল।

এক বিবৃতিতে প্রত্যক্ষদর্শী জানান, সম্প্রতি বিচ্ছেদের জেরে এমন কাণ্ড ঘটিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর পুলিশ তার মোবাইল তল্লাশির আদেশ পেয়েছে। ষেখানে তাদের সম্পর্কের বিষয়ে কথোপকথনসহ সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়।

ওই শিক্ষিকার সাথে সম্পর্কের বিষয়টি ছাত্রের বাবাও অবগত ছিলেন। স্কুলের মাঠে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় ওই শিক্ষিকা অন্য ছাত্রদের পাহারার দায়িত্বে রাখতেন বলেও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X