কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইরাকে মার্কিন হামলা

বাগদাদে মার্কিন ঘাটি আল আসাদ। ছবি : সংগৃহীত
বাগদাদে মার্কিন ঘাটি আল আসাদ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যে বেশ সোচ্চার যুক্তরাষ্ট্র। এজন্য দেশটিতে মূল্যও দিতে হয়েছে বেশ। তবে এসব পাশ কাটিয়ে এবার ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের সেনারা ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীদের লক্ষ্য করে ইরাকে হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, কাতাইব হিজবুল্লাহকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, সিরিয়া ও ইরাকে মার্কিন জোটের সামরিক ঘাঁটিকে হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়েছে।

ইরাকের এক সিনিয়র কর্মকর্তা বলেন, এ ধরনের হামলা ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লংঘন। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজি বলেন, মার্কিন হামলা তাদের শান্তি ফেরাতে কোনো সাহায্য করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, ইরাকের জাতীয় সংস্থার ঘাঁটিকে নিশানা ও এগুলোতে বোমা হামলার পরিবর্তে গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের চাপ তৈরি করা উচিত।

এর আগে গত সপ্তাহে ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে করে বেশ কয়েকজন সেনা আহত হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ঘাঁটিতে হামলার কারণে সেনারা ব্রেনের আঘাতে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X