কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:৩৮ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে মজুদ করা সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়েছে। তিন দশক আগেকার আন্তর্জাতিক চুক্তির শর্ত অনুযায়ী ভান্ডারে অবশিষ্ট রাসায়নিক অস্ত্রও নিরাপদে ধ্বংস করা হয়েছে।

আলজাজিরা জানায়—বাইডেন বলেন, ‘গর্বের সঙ্গে জানাচ্ছি, যুক্তরাষ্ট্রের কাছে মজুদ থাকা সর্বশেষ রাসায়নিক অস্ত্রের ভান্ডারটি নিরাপদে ধ্বংস করা হয়েছে। এর মধ্য দিয়ে রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা থেকে বিশ্বকে মুক্ত করার পথে আমরা একধাপ এগিয়ে গেলাম।’

বিবৃতিতে তিনি আরও বলেন, প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক অস্ত্রবিধ্বংসী সংস্থা অস্ত্র ধ্বংসের বিষয়টি সম্পূর্ণ যাচাই করেছে। কেনটাকিতে মার্কিন সেনাবাহিনীর ব্লু গ্রাস আর্মি ডিপো ৪ বছরে প্রায় ৫০০ টন রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে।

১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র কনভেনশন রাসায়নিক অস্ত্র ধ্বংসের নীতি জারি করলে তা ১৯৯৭ সালে কার্যকর হয়। যুক্তরাষ্ট্রকে তার সব রাসায়নিক এজেন্ট এবং যুদ্ধাস্ত্র ধ্বংস করার জন্য চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

ইউএস আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে, ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ২৮ হাজার ৬০০ টন রাসায়নিক অস্ত্র রয়েছে, যা রাশিয়ার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভান্ডার।

চলতি বছরের মে মাসে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞাবিষয়ক সংস্থার (ওপিসিডব্লিউ) প্রধান ফার্নান্দো আরিয়াস বলেছিলেন, অস্ত্র কনভেনশন চুক্তিতে স্বাক্ষরকারীরা ইতিমধ্যেই তাদের রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে। শুধু যুক্তরাষ্ট্র বাকি ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X