কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ২৫ হাজারের বেশি নারী-শিশু নিহত : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি নারী ও শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের এক শুনানির সময় এক প্রশ্নের জবাবে এমন তথ্য দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। খবর আলজাজিরার।

শুনানির সময় মার্কিন আইনপ্রণেতা রো খান্না অস্টিনের কাছে জানতে চান ইসরায়েল কতজন ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে। খান্নার এমন প্রশ্নের জবাবে অস্টিন বলেন, ২৫ হাজারের বেশি নারী ও শিশু নিহত হয়েছেন।

ইসরায়েল যদি গাজার সর্বদক্ষিণের রাফা শহরে পরিকল্পিতভাবে স্থল অভিযানে নামে তাহলে যুক্তরাষ্ট্র তেল আবিবকে দেওয়া সামরিক সহায়তা প্রত্যাহার করবে কি না- জানতে চাইলে অস্টিন বলেন, রাফায় আশ্রয় নেওয়া ১৫ ‍লাখ ফিলিস্তিনির নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা থাকতে হবে।

পরিকল্পনা ছাড়াই রাফা আক্রমণ করলে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করবেন কি না- এমন প্রশ্নের জবাবে অস্টিন বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি আশা করি যে, আমরা যখন মিত্র ও অংশীদারদের অস্ত্র সরবরাহ করি, তখন তারা দায়িত্বশীলভাবে সেগুলো ব্যবহার করবে।

হামাসের হামলার জবাবে গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা করে আসছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে ইসরায়েলের হামলায় গাজায় নিহত মানুষের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১০

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১১

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১২

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৩

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৪

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৫

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৬

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৭

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৮

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৯

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

২০
X