কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

‘বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব হুমকির মুখে’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বব্যবস্থা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব ধরে রাখা নিয়ে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। সোমবার (১১ মার্চ) প্রকাশিত যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এই সতর্কবার্তা এসেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিবিষয়ক ওই প্রতিবেদনে বলা হয়েছে- চীন, ইরান ও রাশিয়া বর্তমান আন্তর্জাতিক বিধিবিধানভিত্তিক বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ক্রমবর্ধবান ভঙ্গুর বিশ্বব্যবস্থার মুখোমুখি হচ্ছে। বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় এ ব্যবস্থা আরও নাজুক হচ্ছে।

প্রতিবেদনটিতে ইউক্রেনে রুশ অভিযানের বিষয়টি তুলে ধরা হয়েছে। এ ছাড়াও ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও কথা বলা হয়েছে।

মার্কিন গোয়েন্দাদরা বলছে, রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য বাড়ছে। রাশিয়ায় সামরিক কাজে ব্যবহৃত হতে পারে—চীন থেকে এমন সব পণ্যের রপ্তানি ২০২২ সাল থেকে তিন গুণ বেড়েছে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর অনুমোদন দিতে মার্কিন আইপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভ্রিল হেইন্স। মার্কিন কংগ্রেসের সিনেট ইন্টেলিজেন্স কমিটিকে তিনি বলেন, ওয়াশিংটনের আরও সহায়তা ছাড়া রাশিয়ার কাছ থেকে পুনর্দখল করা অঞ্চলগুলো ইউক্রেন কীভাবে ধরে রাখবে, তা ‘কল্পনা করাও কঠিন’।

যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করতে চীন প্রযুক্তির ব্যবহার করতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের মার্কিন নির্বাচনের কোনো না কোনো পর্যায়ে প্রভাব ফেলার চেষ্টা করতে পারে চীন। কারণ, যুক্তরাষ্ট্রে বেইজিংয়ের সমালোচকদের ক্ষমতা থেকে সরানো এবং মার্কিন সমাজে বিভাজন বাড়ানোর অভিলাষ রয়েছে দেশটির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X