কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ৩ কোটি ডলারের ‘ড্রোন ভূপাতিত’

যুক্তরাষ্ট্রের তৈরি একটি ড্রোন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের তৈরি একটি ড্রোন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ প্রিডেটর ড্রোন। হুতি বিদ্রোহীরা এ দাবি করেছে। এর প্রমাণ হিসেবে তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

শুক্রবারের এক বিবৃতিতে হুতির পক্ষ থেকে বলা হয়, তারা একটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে। এর কয়েক ঘণ্টা পর অনলাইনে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে হুতিরা।

সেই ফুটেজে যে ড্রোনে ধ্বংসাবশেষ দেখা যায়, সেটি এমকিউ-৯ প্রিডেটর ড্রোন। যদিও মার্কিন সামরিক বাহিনী, তাৎক্ষণিকভাবে ওই ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।

গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সহায়তা শুরুর পর থেকেই ইরান সমর্থিত মিলিশিয়াদের কাছ থেকে প্রতিরোধের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সাগরে বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়া থেকে শুরু মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার শিকার হচ্ছে। আর হুতিদের কারণে তো ইয়েমেনের পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া শারি জানান, বৃহস্পতিবার ওই রিপার ড্রোন ভূপাতিত করা হয়। একটি মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এমন সফল অভিযান চালানোর দাবি জানান তিনি। হুতিদের এই সামরিক কর্মকর্তার দাবি, ইয়েমেনের মারিব প্রদেশে আগ্রাসন চালাচ্ছিল এমকিউ-৯ প্রিডেটর ড্রোন।

ভিডিও ফুটেজ প্রকাশ করার পর মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা।

এর আগে এমন হয়েছে, হুতিরা হামলার দাবি করার পর তা মিথ্যা প্রমাণিত হয়েছে। যদিও হুতিরা এর আগে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। আর এসব ক্ষেত্রে সরাসরি লাভবান হয় ইরান।

ইরানের মদতপুষ্ট হুথিরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। গেল এক দশকে তারা অন্তত ৫টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। রিপার নামে পরিচিত এমকিউ-৯ প্রিডেটর ড্রোন, প্রতিটির দাম প্রায় ৩ কোটি ডলার।

এগুলো ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং অবতরণ করার আগে একটানা ২৪ ঘণ্টা আকাশে থাকতে পারে।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর লোহিত সাগর ও গালফ অব এডেনে হুতিদের দৌরাত্ম্য বেড়েছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এ রুট দিয়ে চলাচলকারী ‘শত্রু’ জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা।

মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এখন পর্যন্ত ৫০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্যে একটি জাহাজ জব্দ এবং একটি ডুবিয়ে দিয়েছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১০

বিশ্ব বাবা দিবস আজ

১১

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৩

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৪

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৭

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৮

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৯

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X